কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে বলে মনে করে জামায়াত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ

2026-02-12T19:08:05+00:00
2026-02-12T19:21:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৭:২১ পিএম  (ভিজিট : ২৯০)
প্রেস বিফ্রিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের
X

প্রেস বিফ্রিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের

কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে বলে মনে করে জামায়াত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে দলের পক্ষ থেকে এক প্রেস বিফ্রিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এমন মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন দেশবাসী উপভোগ করেছে। দেশবাসী অংশ নিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। সে কাজটি আমরা করার চেষ্টা করছি।’


তিনি বলেন, ‘অনেক কিছুর পরও একটি চমৎকার নির্বাচন হয়েছে। এখন গণনা যাতে শান্তিপূর্ণ হয়, আমরা সেটা পর্যবেক্ষণ করছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা যে প্রার্থী দিয়েছি তারা ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবেন।


আপনারা এখনো ইসি ও নির্বাচনের দায়িত্বশীলদের ওপর আস্থা রেখেছেন? এটা সামনের সময়ে থাকবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, এটা সামনের সময়ে দেখা যাবে। আমাদের শীর্ষ নেতারা এটা পর্যবেক্ষণ করে বলবেন।

তিনি অভিযোগ করে বলেন, শরীয়তপুর-২, কুমিল্লা-৮ এবং পটুয়াখালী-১ আসনে আরও কিছু আসনের কেন্দ্রে দলের যারা এজেন্ট ছিলেন তাদের ঢুকতে দেওয়া হয়নি। কোনো কোনো জায়গায় নির্যাতন করা হয়েছে। আমাদের যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আজকের নির্বাচনে ভোট দিতে দেশের মানুষ গভীর আগ্রহের মধ্যে ছিলেন। তারা ভোটে অংশ নিয়েছেন।

এসময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আব্দুল হালিমসহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy