বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নিরঙ্কুশ বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ

2026-02-13T09:56:05+00:00
2026-02-13T09:56:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৬ এএম   (ভিজিট : ১৪৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নিরঙ্কুশ বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক বার্তায় তিনি এই বিজয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। পোস্টে তারেক রহমান ও বিএনপিকে ট্যাগও করা হয়।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। এই বিজয় তার নেতৃত্বের ওপর জনগণের আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত তার সহযোগিতা অব্যাহত রাখবে।

বার্তায় আরও বলা হয়, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছে ভারত।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy