হবিগঞ্জ-৪ আসনে এক লাখের বেশি ভোটে পরাজিত তাহেরী

অনলাইন ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এস এম ফয়সল। বিএনপি মনোনীত এই প্রার্থী ধানের শীষ

2026-02-13T10:00:28+00:00
2026-02-13T10:00:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জ-৪ আসনে এক লাখের বেশি ভোটে পরাজিত তাহেরী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ৪২৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এস এম ফয়সল। বিএনপি মনোনীত এই প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।

এ আসনের আলোচিত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. গিয়াস উদ্দিন তাহেরী বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে এক লাখেরও বেশি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-৪ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে ১৮৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৩ হাজার ২৬টি।

জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy