প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম (ভিজিট : ১১৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
এক্স পোস্টে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এই বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানিয়েছে শেহবাজ শরীফ।
এছাড়া সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন জারদারি।
বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ‘ঐতিহাসিক, ভ্রাতৃসূলভ’ বর্ণনা করে শেহবাজ শরীফ বলেন, “দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ও শান্তি, স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়া তথা সামগ্রিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।”
আর জারদারি বলেন, “গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং একসঙ্গে এগিয়ে চলার অগ্রগতির প্রতি পাকিস্তান দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।”
জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে বৃহস্পতিবার গণভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার সরকারগঠন করেছিল তার স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। মআর এবার তাদেরই সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চতুর্থবারের মত দেশ শাসনের ভার নিতে যাচ্ছে।