এক লাখের বেশি ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসেবিএনপিরআসাদুজ্জামানজানিয়েছেনএক লাখের বেশি ভোটের ব্যবধানে তিনি জিতেছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ধানের

2026-02-13T16:32:20+00:00
2026-02-13T16:32:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক লাখের বেশি ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ১৭৩)
মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
X

মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

 ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে  বিএনপির আসাদুজ্জামান জানিয়েছেন এক লাখের বেশি ভোটের ব্যবধানে তিনি জিতেছেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানিয়েছেন।

মো. আসাদুজ্জামান জানান, তিনি মোট ১,৭১,৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট।


প্রাপ্ত এই ফলাফল অনুযায়ী, মো. আসাদুজ্জামান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,১৬,০২১ ভোট বেশি পেয়ে জয়ের পথে রয়েছেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার ফেসবুক পোস্টে এই বিপুল ব্যবধানে এগিয়ে থাকার খবর নিশ্চিত করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy