ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল সোমবার

রাজনীতি

ঢাকায় প্রতিবাদ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

2026-02-15T15:15:26+00:00
2026-02-15T15:15:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল সোমবার
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ১৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকায় প্রতিবাদ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পরে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে ওই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে, এবং এ বিষয়ে আমরা কমিশনকে জানিয়েছি।

তিনি বলেন, এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোট কম পড়েছে। আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই।

তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় কোথাও কোথাও ১১ দলের এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, ভোট গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে, ঘষামাজা, কাটাছেঁড়া, ওভাররাইটিং এবং অনেক জায়গায় অরিজিনাল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। যেমন, ঢাকা-৬ আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেনসিলে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy