জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

2026-02-15T19:22:04+00:00
2026-02-15T19:22:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১২৩)
X

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান। এছাড়া রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রশ্ন উঠেছে— আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?

জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখি তারেক রহমান কী পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন, তাই দিয়েই আপ্যায়নের চেষ্টা করব। তার পছন্দের তালিকার মধ্যেই আমরা থাকব।’

এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy