হ্যারি কেইনের ৫০০তম গোল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বায়ার্ন মিউনিখের জার্সিতে ক্রমেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন হ্যারি কেইন। প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর। সবশেষ ওয়েডার

2026-02-15T21:34:29+00:00
2026-02-15T21:36:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হ্যারি কেইনের ৫০০তম গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৯:৩৬ পিএম  (ভিজিট : ২০৪)
ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন
X

ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখের জার্সিতে ক্রমেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন হ্যারি কেইন। প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর। সবশেষ ওয়েডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার ছন্দময় এই যাত্রায় নতুন করে আলোচনায় উঠেছে, বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন কেইন?
জার্মানির শীর্ষ লিগে শনিবার ব্রেমেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পথে দুটি গোল করেন কেইন। তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। আর সেই সঙ্গে পেশাদার ফুটবলে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০০ ক্যারিয়ার গোলের অসামান্য কীর্তি গড়েন কেইন।
ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেইন। চার মিনিট পরই বক্সের বাইরে থেকে দারুণ শটে পোস্টে লেগে বল জালে জড়িয়ে দ্বিতীয় গোল করেন তিনি। জোড়া গোল করার পর চলতি মৌসুমে বুন্দেসলিগায় কেইনের গোল সংখ্যা দাঁড়ায় ২৬টিতে, যার মধ্যে ৯টি এসেছে পেনাল্টি থেকে। ম্যাচের ৭০তম মিনিটে লিওন গোরেৎজকা তৃতীয় গোল করে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন।
প্রথমার্ধ শেষে গোড়ালির সামান্য সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠ ছাড়েন বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। দ্বিতীয়ার্ধে তার জায়গায় নামেন জোনাস উরবিগ।
এই জয়ের ফলে দুই সপ্তাহ পরের গুরুত্বপূর্ণ ‘ডার ক্লাসিকার’-এ বায়ার্নকে টপকানো বরুসিয়া ডর্টমুন্ডের জন্য কঠিন হয়ে পড়েছে। ডর্টমুন্ড শুক্রবার মাইনৎসকে ৪-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ লিগ জয় পেয়েছে। আগামী ম্যাচে তারা আরবি লেইপজিগের মাঠে খেলবে, অন্যদিকে বায়ার্ন মুখোমুখি হবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের।
অন্য ম্যাচে, হফেনহাইম ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে। বায়ার লেভারকুসেন সেন্ট পাউলিকে ৪-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ যোগ্যতা অর্জনের স্থান, অর্থাৎ চতুর্থ স্থানে উঠে এসেছে।
এছাড়া হামবুর্গ এসভি ইউনিয়ন বার্লিনকে ৩-২ গোলে পরাজিত করেছে এবং আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy