প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম (ভিজিট : ৫৪৬)

X
ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিয়ে করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয় তার।
জানা গেছে, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)-এর নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাহিদুল ইসলাম।
কনের নাম জুআয়রিয়া। তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক-বর্তমান কেন্দ্রীয় নেতারা।