এক কুমিল্লাতেই ৩ মন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

রাজনীতি

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন

2026-02-18T08:59:58+00:00
2026-02-18T08:59:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক কুমিল্লাতেই ৩ মন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ এএম   (ভিজিট : ১৩৬)
X

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মন্ত্রী করা হয়েছে। 

মন্ত্রী হিসেবে তিনজনকে নিয়ে উচ্ছ্বসিত পুরো কুমিল্লা জেলাবাসী।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার সকালেই মন্ত্রীসভার শপথে যাওয়ার ফোন পান এই তিন নেতা। এরপরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ব্যবহারকারীদের।


তিন মন্ত্রীর মধ্যে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা তিন আসন থেকে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ আসন থেকে এবার নিয়ে দুইবারের সংসদ সদস্য।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু বিএনপি চেয়ারপারসনের আরও এক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকেই ধানের শীষের কান্ডারি হিসেবে বেছে নেয় দলটি। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। দলের চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। কুমিল্লা-৬ আসনে বিএনপিকে আঁকড়ে রেখেছিলেন তিনি। মনোনয়ন বঞ্চিত হলেও দল তাকে পুরষ্কৃত করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy