যাবজ্জীবন কারাদণ্ড পেরিয়ে মন্ত্রিসভায় কায়কোবাদ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

রাজনীতি

যাবজ্জীবনের কারাদণ্ড পেরিয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া

2026-02-18T09:59:46+00:00
2026-02-18T09:59:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাবজ্জীবন কারাদণ্ড পেরিয়ে মন্ত্রিসভায় কায়কোবাদ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ এএম   (ভিজিট : ১২৩)
X

যাবজ্জীবনের কারাদণ্ড পেরিয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ছয় বারের এই সংসদ সদস্য ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় কুমিল্লা-৩ মুরাদনগরসহ জেলা জুড়ে খুশির আমেজ বিরাজ করছে।

সূত্র জানায়, গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হন কায়কোবাদ। এতে এক যুগেরও বেশি সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন। ৫ আগস্টের পর তিনি দেশে আসেন। অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করেন।


মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, কায়কোবাদ মুরাদনগরে মাটি ও মানুষের নেতা। তিনি মুরাদনগরবাসীর নিকট দাদা ভাই হিসেবে পরিচিত। তাকে ধর্মমন্ত্রী করায় মুরাদনগরজুড়ে খুশির জোয়ার বইছে। উপজেলা সদর থেকে গ্রাম পর্যন্ত চলছে গণহারে মিষ্টি বিতরণ।

উল্লেখ্য, তিনি অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করেন। তিনি এক লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে কায়কোবাদ ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬ সালে তিনি সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৮৮ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy