প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের অধীনে রেখেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারপ্রধান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ এই তিনটি বিভাগ সরাসরি তত্ত্বাবধান করবেন। অন্যদিকে, বাকি মন্ত্রণালয় ও বিভাগগুলো নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পরপরই তিনি ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।