ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুই ভাইয়ের লড়াই

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি২০ বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা চারটি পরিবর্তন এনে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়। এই ম্যাচেও দাপট

2026-02-18T22:33:48+00:00
2026-02-18T22:33:48+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুই ভাইয়ের লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম   (ভিজিট : ৮৫)
দুই ভাই এলবি মর্কেল ও মরনে মর্কেল
X

দুই ভাই এলবি মর্কেল ও মরনে মর্কেল

টি২০ বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা চারটি পরিবর্তন এনে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়। এই ম্যাচেও দাপট দেখিয়ে জিতেছে তারা, ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে আমিরাতকে হারিয়েছে।
বুধবারের জয়ের ফলে গ্রুপের চার ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে যাচ্ছে প্রোটিয়ারা। আগামী ২২ ফেব্রুয়ারি সুপার এইটে ভারতের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে দুই দলের কোচিং স্টাফে থাকবেন দুই ভাই এলবি মর্কেল ও মরনে মর্কেল।
নিজের দেশ দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে কাজ করছেন এলবি মর্কেল। তার ছোট ভাই মরনে মর্কেল ভারতের বোলিং কোচ। দুই ভাইয়ের লড়াইয়ে কোন দলকে সমর্থন করবেন তার মা মারিয়ানা মর্কেল? মারিয়ানা অবশ্য দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করার কথাই জানালেন।
এ প্রসঙ্গে এলবি বলেন, ‘আমাদের মধ্যে এখন কথা হচ্ছে না। আমার মনে হয়, আমাদের থেকে মা বেশি চিন্তায় আছে। মা বুঝতে পারছে না, ভারত না দক্ষিণ আফ্রিকা, কাকে সমর্থন করবেন।’
ম্যাচ নিয়ে এলবি বলেন, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। ওরা ভারতের মাটিতে আইপিএল খেলে। ফলে এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাতে আমাদের সুবিধা হবে। চাপ সামলে ভালো খেলার ক্ষমতা আমাদের আছে। তবে হ্যাঁ, সুপার এইটে চাপ তো থাকবেই। আশা করি, আমরা চাপ সামলাতে পারব।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy