রোজার নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া

অনলাইন ডেস্ক

জাতীয়

পবিত্র রমজান মাসের প্রথম দিনই বেশ কিছু নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে ইফতারের প্রধান

2026-02-19T11:44:14+00:00
2026-02-19T11:44:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোজার নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসের প্রথম দিনই বেশ কিছু নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর, প্রোটিনের উৎস ব্রয়লার মুরগি ও কয়েকটি সবজির দাম তিন দফা বেড়েছে। যার প্রভাব আজকের বাজারে স্পষ্ট।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।

ক্রেতা-ভোক্তাদের অভিযোগ, নতুন সরকারের প্রথম দিনই বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি থাকলেও ব্যবসায়ীরা তোয়াক্কা করছেন না। শুল্কছাড়ের সুবিধা নিয়ে খেজুর আমদানি করে চড়া দামে বিক্রি করছেন। আবার বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো রমজান সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে মুরগির বাজারে। অতিদ্রুত তদারকির ব্যবস্থা জোরদার না করলে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।

রমজানে প্রতিদিনের ইফতারের অনুষঙ্গ খেজুর। এর বাজার বেশ চড়া হয়ে উঠছে। খেজুরের আমদানিকারক, পাইকারি ও খুচরা—এ তিন পর্যায়ের মূল্য বিশ্লেষণ করে দেখা যায়, আমদানি মূল্যের তুলনায় কয়েক গুণ দামে ভোক্তাকে খেজুর কিনতে হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটিসহ মোট শুল্ক প্রায় ৪০ দশমিক ৭ শতাংশ। 

তথ্যমতে, মেডজুল, আজওয়া ও আম্বার জাতের প্রতি কেজি খেজুরের আমদানি খরচ (শুল্কসহ) ৬৪৩ থেকে ৬৫০ টাকা, মরিয়ম খেজুরের আমদানি খরচ প্রায় ৬০০ টাকা, মোটামুটি সাধারণ মানের খেজুরের আমদানি খরচ কেজিতে ৪০০ টাকার কিছু বেশি পড়েছে। কিন্তু বাজারে এসব খেজুর আমদানির চেয়ে দ্বিগুণ-তিন গুণ দামে বিক্রি হচ্ছে।

রাজধানীর বাদামতলীতে পাইকারি মেডজুল খেজুরের কেজি দেড় হাজার এবং বিভিন্ন খুচরা বাজারে তা এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা ছাড়িয়েছে। একইভাবে আজওয়া পাইকারিতে ৭০০ টাকা হলেও খুচরায় বিক্রি হচ্ছে কমবেশি ৯৫০ টাকায়, মরিয়ম পাইকারিতে কমবেশি ৯০০ টাকায় বিক্রি হলেও খুচরায় কিনতে খরচ হবে ১১০০ থেকে ১৩০০ টাকা। সাধারণ খেজুরের আমদানি খরচ কম হলেও বাজারে তা তুলনামূলক চড়া দামেই বিক্রি হচ্ছে।

ব্রয়লারের অস্বাভাবিক ঊর্ধ্বগতি
নিম্ন ও মধ্যবিত্তদের প্রধান ভরসা ব্রয়লার মুরগি। গত ৪৮ ঘণ্টায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে ব্রয়লারের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। তিন দিন আগে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি আজ ২১০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম বেড়ে ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। অথচ দুই সপ্তাহ আগে ব্রয়লারের কেজি ছিল ১৬০ থেকে ১৭০ টাকা আর সোনালি জাতের মুরগির কেজি কেনা গেছে ২৭০ থেকে ২৯০ টাকায়।

বেগুন দেড়শ ছাড়াল
এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দর হয়েছে দ্বিগুণ। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা। তবে কিছুটা নিম্নমানের বেগুন কেনা যাচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। লেবুর দাম এখনো আকাশচুম্বী। মাঝারি আকারের প্রতি হালি লেবু কিনতে খরচ হবে ১০০ থেকে ১১০ টাকা।

এদিকে, ছোলার দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy