আসিফ নজরুলকে যে কারণে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় এবারেরটি-টোয়েন্টি বিশ্বকাপেরআসরে নেই বাংলাদেশ দল। টাইগারদের বিশ্বকাপ না খেলা নিয়ে কম নাটকীয়তা হয়নি।সদ্য

2026-02-20T16:16:44+00:00
2026-02-20T16:16:44+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আসিফ নজরুলকে যে কারণে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৯৪)
আসিফ নজরুল ও কোচ সালাউদ্দিন
X

আসিফ নজরুল ও কোচ সালাউদ্দিন

ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নেই বাংলাদেশ দল। টাইগারদের বিশ্বকাপ না খেলা নিয়ে কম নাটকীয়তা হয়নি। 

সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ শুরুর আগে জানিয়েছিলেন বাংলাদেশ দলের না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে বক্তব্য পাল্টে আসিফ নজরুল ফের জানান এটি সরকারের নয়, বরং বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

আজ শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।

সালাউদ্দিন আরও বলেন, আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ না খেলার বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’ 

পরে অবশ্য সমালোচনার মুখে নিজের দেওয়া বক্তব্য থেকে সরে আসেন তিনি। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy