মেঘমল্লার বসুর আত্মহত্যা চেষ্টার নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক

2026-02-20T20:17:05+00:00
2026-02-20T20:17:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘমল্লার বসুর আত্মহত্যা চেষ্টার নেপথ্যে কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৬১)
মেঘমল্লার বসু
X

মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জুবেল গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কেন তিনি এই কাজ করেছেন, এ বিষয়ে কিছু জানাতে পারেননি জুবেল।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy