রিয়াল-বেনফিকা বিতর্কে নতুন মাত্রা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

রিয়াল মাদ্রিদ ও বেনফিকা ম্যাচ ঘিরে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হলো। মাঠের ঘটনার পর বর্ণবাদ অভিযোগ, কোচের মন্তব্য—এসবের

2026-02-20T22:00:33+00:00
2026-02-20T22:00:33+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রিয়াল-বেনফিকা বিতর্কে নতুন মাত্রা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম   (ভিজিট : ৬৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রিয়াল মাদ্রিদ ও বেনফিকা ম্যাচ ঘিরে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হলো। মাঠের ঘটনার পর বর্ণবাদ অভিযোগ, কোচের মন্তব্য—এসবের সঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ওঠেছে।
ম্যাচে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বেনফিকার আর্জেন্টাইন তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি বর্ণবাদী মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠেছে।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় পর্তুগিজ কোচ জোসে মরিনিয়ো রেফারিং ও ভিনিসিয়ুস প্রসঙ্গে কড়া মন্তব্য করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে বেনফিকা এক বিবৃতিতে প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়ে দাবি করে, ভিনিসিয়ুস অভিযোগ সঠিক নয়। এই অবস্থান মাদ্রিদ ও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয়।
নতুন করে ইউয়েফার কাছে রিয়াল মাদ্রিদের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বেনফিকা। ম্যাচের ৮২ মিনিটে স্যামুয়েল ডালের সঙ্গে বল দখল নিয়ে লড়াইয়ের সময় ভালভার্দে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন বলে অভিযোগ তাদের।
বেনফিকার দাবি, ভালভার্দে ইচ্ছাকৃতভাবে কনুই বা হাত দিয়ে আঘাত করেন এবং সেটি সহিংস আচরণের শামিল, যার জন্য লাল কার্ড প্রাপ্য ছিল। তবে ঘটনাটি ভিএআর পর্যালোচনাতেও নেওয়া হয়নি ম্যাচের সময়।
ইউয়েফা অভিযোগটি নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা এখনো জানা যায়নি। তবে দ্বিতীয় লেগে ভালভার্দের খেলা নিয়ে বড় ধরনের শাস্তি হওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত করছে ইউয়েফা।
মঙ্গলবার ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরে বেশ চাপে বেনফিকা। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বুধবার রাতে (২৫ ফেব্রুয়ারি) টিকে থাকতে রিয়ালের দুর্গে অন্তত ২-০ গোলের ব্যবধানে জিততে হবে জোসে মরিনিয়োর দলকে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy