বগুড়া-৬ আসনে কাকে চায় বিএনপি! আলোচনায় জিয়া পরিবার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুটি আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ

2026-02-21T18:28:23+00:00
2026-02-21T18:42:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়া-৬ আসনে কাকে চায় বিএনপি! আলোচনায় জিয়া পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৬:৪২ পিএম  (ভিজিট : ৪০৭)
X

দুটি আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ আসন থেকে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন? তা নিয়ে দলীয় ও স্থানীয় রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে।



বগুড়া-৬ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে এ আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক নির্বাচনে জয় পাওয়ার পর আসন ছাড়ায় এখন নতুন মুখের অপেক্ষায় দলীয় নেতাকর্মীরা।



আলোচনায় রয়েছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের নাম। একই সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় আছেন। তাঁদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, একেএম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।


দলীয় সূত্র বলছে, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন ‘জিয়া পরিবারের ঐতিহ্যবাহী এলাকা’ হিসেবে পরিচিত হওয়ায় এবারও পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও জোরালো লবিং চলছে।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর দলের হাইকমান্ড আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্ত করবে। ফলে শেষ পর্যন্ত পরিবারের কেউ নাকি তৃণমূলের কোনো নেতা—সেই সিদ্ধান্তই এখন দেখার বিষয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy