বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বৃষ্টির কারণে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইটের ম্যাচটি। টি২০ বিশ্বকাপের সুপার এইটের প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায়

2026-02-21T22:14:56+00:00
2026-02-21T22:14:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ৮০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বৃষ্টির কারণে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইটের ম্যাচটি। টি২০ বিশ্বকাপের সুপার এইটের প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল সমান ১ করে পয়েন্ট পায়।

টি২০ বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে প্লেয়িং কন্ডিশন রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলির জন্যও বাড়তি দিন নেই। নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা। 

টি২০ ম্যাচ হতে হলে, দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হতো। তা সম্ভব না হওয়ায় সুপার ওভার খেলা হতো। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভারও সম্ভব হয়নি। যে কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।

আজ শনিবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। 

পাকিস্তান গ্রুপপর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে উঠে যায়। তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় বাবর আজমরা।

অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সুপার এইটে উঠে যায়।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy