আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী

2026-02-23T13:06:13+00:00
2026-02-23T13:06:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ২৮৯)
X

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর সোমবার প্রথমবারের মতো রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, তা প্রত্যাশিত নয়। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ তাই এটা করতে পারেন না। আইনগতভাবেই বিষয়গুলো দেখা হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান কাজ করে যাচ্ছেন, তাঁর নেতৃত্বেই বিএনপি মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারবে।

বিএনপি মহাসচিব বলেন, এই কেন্দ্রীয় অফিস থেকেই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন খালেদা জিয়া। এখন তাঁর ছেলে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়মের মধ্য থেকেই সঠিক সময়ে হবে বলেও জানান তিনি। একই সঙ্গে জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সংসদের সিদ্ধান্তেই হবে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy