দেশে ফিরে পরিবর্তন বুঝবেন প্রবাসীরা, আশ্বাস বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সামনে আমাদের হজ্ব আসছে, হজ্ব যাত্রীদের যেন কোন

2026-02-23T15:24:28+00:00
2026-02-23T15:24:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ফিরে পরিবর্তন বুঝবেন প্রবাসীরা, আশ্বাস বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৪০৭)
X

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সামনে আমাদের হজ্ব আসছে, হজ্ব যাত্রীদের যেন কোন অসুবিধা না হয় সে বিষয়ে আমরা কাজ করছি। 

তাছাড়া, প্রবাসী যারা আছেন তারা যেন এয়ারপোর্টে এসে বুঝতে পারেন যে বিমানবন্দরে একটা পরিবর্তন এসেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা সার্কিট হাউজের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী আফরোজা খানম আরো বলেন, তাছাড়া মানিকগঞ্জে অনেক ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। তার আগে আমাদের প্রধান কাজ হবে নদী শাসন। একাজ হয়ে গেলে আমরা পদ্মা কেন্দ্রিক পর্যটন স্পট গড়ে তুলবো।

আফরোজা খানম বলেছেন, আমাদের মাত্র তিন দিন অফিস হয়েছে এর মধ্যে আমরা বসে নেই। থার্ড টার্মিনাল চালু বিষয়ে আমরা কাজ করছি। এই মন্ত্রনালয়ে জয়েন করার পরেই দেখেছি যে এখানে প্রচুর কাজ পড়ে আছে। ধারাবাহিকভাবে সেই কাজগুলো করছি। তাছাড়া বিমানের টিকিট সিন্ডিকেট নিয়েও আমরা কাজ করবো।

তিনি আরো বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা অবশ্যই শুনেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে খুব কঠিন ভাবে নেমেছেন। আমাদেরও বলেছেন আমরা যেন সততা নিয়ে কাজ করি। এই মন্ত্রনালয়ের যে দুর্নাম আছে সেখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। বর্তমান সরকার কিন্তু এই ধ্যান-ধারণা নিয়েই কাজ করছে। আমি চেষ্টা করব আমার সততা আদর্শ দিয়ে এই মন্ত্রণালয়কে পরিবর্তন আনার।

উল্লেখ্য, মন্ত্রী হবার পর তিনি প্রথম মানিকগঞ্জ সফরে এসেছেন। এসময় মানিকগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy