এবার চুক্তিভিত্তিক থাকা ৯ সচিবের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবার চুক্তিভিত্তিক থাকা ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন

2026-02-24T12:37:16+00:00
2026-02-24T12:37:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার চুক্তিভিত্তিক থাকা ৯ সচিবের নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৮৬)
X

এবার চুক্তিভিত্তিক থাকা ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন- মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) ও ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)। 

এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ (সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন) তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা সচিবেরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।





  বিষয়:   ৯ সচিব  নিয়োগ  সরকার  সচিব 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy