ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।আজ

2026-02-25T19:02:44+00:00
2026-02-25T19:02:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৫৪)
X

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।

এই সময়ে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৮৪ জন।
 
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ১ শতাংশ নারী। এই বছর চারজনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy