জামায়াত-বিএনপি-এনসিপি কেউ রক্ষা পাবে না: সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

রাজনীতি

ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করার অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে

2026-02-25T20:42:23+00:00
2026-02-25T20:42:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত-বিএনপি-এনসিপি কেউ রক্ষা পাবে না: সাদিক কায়েম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৪২৮)
X

ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করার অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাইকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, জুলাইকে বিতর্কিত করতে গণভোট ও জুলাই সনদ প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা চলছে এবং কিছু গণমাধ্যম এ বিষয়ে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ডাকসু ভিপি সতর্ক করে বলেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় বা আইনি জটিলতায় ফেলে বিপ্লবীদের হয়রানি করা হয়, তবে শুধু ছাত্রনেতৃবৃন্দ নয়, জামায়াত, বিএনপি, এনসিপিসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তির শীর্ষ নেতারাও এর শিকার হতে পারেন। 

এমনকি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy