টেস্ট খেলতে আগস্টে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট হবে ডারউইনের মারারা

2026-02-25T21:52:04+00:00
2026-02-25T21:54:34+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টেস্ট খেলতে আগস্টে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৯:৫৪ পিএম  (ভিজিট : ৮৫)
 প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ছবি
X

প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ছবি

আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট হবে ডারউইনের মারারা স্টেডিয়ামে। আর পরেরটি হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনাতে।

আগে থেকে গুঞ্জন ছিল, বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করবে ম্যাকাই, সেটাই সত্যি হয়েছে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দেশের ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে ম্যাকাইয়ের।

ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে লড়বে দুই দল। 

২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। সবশেষ দু’দল মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশের মাঠে। ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও, করোনাভাইরাস মহামারিতে সেটি বাতিল হয়।

ডারউইনে এর আগে দুটি টেস্ট হয়েছে। ২০০৩ সালে বাংলাদেশে ও ২০০৪ সালে শ্রীলংকার বিপক্ষে খেলে অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ফিরছে সেখানে। এর আগে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা বাংলাদেশের।

দুই দলের টেস্ট সিরিজটি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy