বিদায়ী গভর্নর ও উপদেষ্টা নিয়ে মুখ খুললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয়

2026-02-26T10:32:15+00:00
2026-02-26T10:32:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদায়ী গভর্নর ও উপদেষ্টা নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম   (ভিজিট : ১৩৫)
 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, আগের দিন বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বর্তমান সরকার-সমর্থিত ‘মব-কালচার’ এর আনুষ্ঠানিক সূচনা বলেই প্রতীয়মান হচ্ছে। ঘটনাটিকে তিনি দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো দায়িত্বশীল ও সম্মানিত ব্যক্তিদের এভাবে হেয় করার অধিকার কারও নেই।

ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে লেখেন, দেশ ইতোমধ্যে স্বৈরাচারী শাসনের প্রভাব, অর্থনৈতিক সংকট, সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে চরম দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানবিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মতো সংস্থায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতে থাকে, তবে অর্থনীতির অবশিষ্ট স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি মনে করেন, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ জানানো উচিত। পাশাপাশি অভিযোগ করেন, সম্প্রতি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে দায়িত্বশীল, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের বিরুদ্ধে নানামুখী হয়রানির ঘটনা ঘটছে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি সরকারকে উদ্দেশ করে লেখেন, “সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে দলীয় আনুগত্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy