পর্দা উঠল বইমেলার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুরু হলো অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান

2026-02-26T15:39:23+00:00
2026-02-26T15:41:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পর্দা উঠল বইমেলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৩:৪১ পিএম  (ভিজিট : ৮০)
X

শুরু হলো অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হলো। বিশ্বের অনেক দেশে বইমেলার আয়োজন হয়, তবে আমাদের মেলা অন্য দেশের বইমেলার মতো নয়। বর্তমান সময়ের তথ্যপ্রযুক্তি বই পড়ায় মানুষের অন্যতম বাধা। ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করে তুলছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে কাজ করতে হবে। বাংলাদেশের একটি মানুষ গড়ে বছরে তিনটির মতো বই পড়ে এবং বই পড়ার পেছনে ব্যয় করে গড়ে ৬২ ঘণ্টা। মাতৃভাষা প্রতিষ্ঠার ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আমরা একুশে পালন করে থাকি। দিবসটি এখন আর শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘বাংলা একাডেমির সৃজনশীল কাজের মধ্যে অন্যতম একটি কাজ বইমেলা আয়োজন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। বইমেলাকে নিয়ে সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে। এই দেশকে সকল প্রকার অন্ধত্ব থেকে মুক্ত করে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সবার আন্তরিক সাহায্য কামনা করছি।’

প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় বইমেলার ফটক। মেলা ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‘বহুমাত্রিক বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে এবারের বইমেলা। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ সময় ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy