অধিনায়কত্ব হারাতে পারেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জাতীয় দলের টি২০ অধিনায়ক পদ থেকে রশিদ

2026-02-26T21:41:08+00:00
2026-02-26T21:41:08+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
অধিনায়কত্ব হারাতে পারেন রশিদ খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৮৭)
রশিদ খান
X

রশিদ খান

আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জাতীয় দলের টি২০ অধিনায়ক পদ থেকে রশিদ খানকে সরানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে আফগানিস্তানের একাধিক গণমাধ্যম। তার জায়গায় টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। 
গণমাধ্যমগুলোর দাবি, বোর্ডের এই সম্ভাব্য সিদ্ধান্তের পেছনে ‘ব্যক্তিগত কিছু বিষয়’ কাজ করছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এসিবি।
রশিদ খান দীর্ঘদিন ধরেই আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি বোলারদের একজন হিসেবে পরিচিত রশিদ ২০১৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন। পরবর্তীতে দলীয় রদবদলের সময় আবারও নেতৃত্বের দায়িত্ব পান তিনি।
তার নেতৃত্বেই আফগানিস্তান আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য পায়। তবে জানা গেছে, টি২০ বিশ্বকাপের আগেও তাকে অধিনায়কত্ব থেকে সরানোর চিন্তা করেছিল বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। এবার নতুন করে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে।
ব্যাটিং লাইনআপের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ইবরাহিম জাদরানকে কেবল টি২০ ফরম্যাটের অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তিনি এখনো সেই প্রস্তাবে সম্মতি দেননি বলেও সূত্র জানিয়েছে।
রশিদ খানের অধিনায়কত্বে আফগানিস্তান দল আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার অভিজ্ঞতা দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। ফলে নেতৃত্বে পরিবর্তন এলে সেটি দলের জন্য বড় ধরনের কৌশলগত রদবদল হিসেবেই দেখা হবে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পুরো বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে। তবে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে, আফগানিস্তান কি নতুন নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে?







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy