বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা যাচাইয়ে মেক্সিকো যাচ্ছে ফিফা প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মেক্সিকোতে চলমান অস্থিরতায় দেশটিতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিও শেইনবাউম

2026-02-28T20:49:21+00:00
2026-02-28T20:49:21+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা যাচাইয়ে মেক্সিকো যাচ্ছে ফিফা প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৫৮)
: ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি: রয়টার্স।
X

: ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি: রয়টার্স।

মেক্সিকোতে চলমান অস্থিরতায় দেশটিতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিও শেইনবাউম জানিয়েছেন বৈশ্বিক আসরকে ঘিরে নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত বিষয়গুলো যাচাই করতে দেশটিতে শিগগিরই সফরে করবেন ফিফার প্রতিনিধি দল।
r
গত রোববার সেনাবাহিনীর অভিযানে নিহত হন মেক্সিকোর প্রভাবশালী ড্রাগ লর্ড নেমেসিও ওসেগেরা। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে সহিংসতা। আর তাতে সেখানে বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শুরু হয় আলোচনা।

আর ওই অভিযান ও পরবর্তীতে তৈরি হওয়া অরাজকতায় ৭০ জন প্রাণ হারিয়েছে বলে খবর। বিভিন্ন রাজ্যে কার্টেল সদস্যদের রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে, হালিস্কো রাজ্যে, যে অঞ্চলের গুয়াদালাহারায় বিশ্বকাপের চারটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

তবে বিশ্বকাপ আয়োজন নিয়ে মেক্সিকোর ওপর এখনই ভরসা হারাচ্ছে না ফিফা। মেক্সিকোর প্রেসিডেন্ট শুক্রবার জানিয়েছেন, আগের দিন তাকে ফোন করে আয়োজক দেশ হিসেবে মেক্সিকোর ওপর পূর্ণ আস্থা থাকার কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

“তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, বিশ্বকাপ আমাদের দেশেই হবে। কিছু বিষয় পর্যালোচনা করার জন্য ফিফার একটি দল অবশ্যই এখানে আসার ব্যাপারে আমরা একমত হয়েছি। দীর্ঘদিন ধরে আমরা এনিয়ে (বিশ্বকাপ) কাজ করছি, তবে নিরাপত্তার বিষয়টিও অবশ্যই গুরুত্বপূর্ণ।

কবে নাগাদ মেক্সিকো সফরে যাবেন ফিফা প্রতিনিধি দল, সেটা নিশ্চিত করতে পারেননি শেইনবাউম,‘ তাকে বলেছি, রোববারের ঘটনাটি বিশেষ পরিস্থিতি ছিল এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। দীর্ঘদিন ধরে বজায় থাকা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে, তাই তারা নিশ্চিত থাকতে পারেন।’


শেইনবাউম পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বললেও, বাস্তবে গুয়াদালাহারায় নিরাপত্তা ঝুঁকি এখনও রয়েছে। ওই জায়গার কাছাকাছি আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ডাইভিং বিশ্বকাপ বাতিল করেছে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডায় হবে টুর্নামেন্টটি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy