আওয়ামী লীগের সাবেক এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রাজনীতি

শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য

2026-03-02T19:38:39+00:00
2026-03-02T21:02:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের সাবেক এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৯:০২ পিএম  (ভিজিট : ২৩৬)
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
X

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

গতকাল রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয়। এরপর টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে মরদেহ নেওয়া হয়। 

আজ সোমবার দুপুরে জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা ও বিকাল সাড়ে ৩টায় সখীপুরের বেড়বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিবিদ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে দুই মেয়াদে ভিপি নির্বাচিত হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই পরিচিত ছিলেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর জোয়াহেরুল ইসলাম ভারতের কলকাতায় চলে যান। সেখানে দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন। তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy