চীনের বিপক্ষে সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক ছাড়াই খেলছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সোমবার রাত থেকে গুঞ্জন রটে যায় অভিজ্ঞ গোলকিপার রুপনা চাকমা চীনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে থাকছেন না। ম্যাচের

2026-03-03T14:20:03+00:00
2026-03-03T14:46:31+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চীনের বিপক্ষে সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক ছাড়াই খেলছে বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:২০ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ২:৪৬ পিএম  (ভিজিট : ৩৪)
দলের সবচেয়ে সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমা-ফাইল ছবি
X

দলের সবচেয়ে সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমা-ফাইল ছবি

সোমবার রাত থেকে গুঞ্জন রটে যায় অভিজ্ঞ গোলকিপার রুপনা চাকমা চীনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে থাকছেন না। ম্যাচের দিন অবশেষে সেটাই সত্যি হলো। ৯ বারের চ্যাম্পিয়ন চীনের গোল প্রচেষ্টা ঠেকাতে কোচ পিটার বাটলার বাংলাদেশের একাদশে রুপনার জায়গায় অনভিজ্ঞ মিলি আক্তারকে রেখেছেন। আজ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটা দেখাচ্ছে টি স্পোর্টস। 

বাংলাদেশ নারী ফুটবল দলের কথা আগে আসলে গোলকিপার রুপনা চাকমার কথা বলতে হয়। তেকাঠির নিচে বছরের পর বছর খেলে আসছেন। অন্যতম নির্ভরতার প্রতীক। ২০২২ ও ২০২৪ টানা দুই সাফে সেরা গোলকিপার হয়েছিলেন রুপনা। গত বছর এশিয়ান কাপ বাছাইয়েও দারুণ গোলকিপিং করে বাংলাদেশকে মূল পর্বে উঠানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

এছাড়া ঢাকার নারী ফুটবল লিগে ক্লিনশিট ছিলেন রুপনা। ১১ ম্যাচে ১০টিতে খেলে কোনও গোল হজম করেননি। সেই রুপনাকে একাদশের বাইরে রেখে বাটলার বড় চমক দেখালেন। দলীয় সূত্রে জানা গেছে রুপনার উচ্চতার কারণে শক্তিশালী চীনের বিপক্ষে তাকে রাখা হয়নি। উচ্চতায় দীর্ঘ হওয়ায় কোচ মিলিকে রেখেছেন। জাতীয় দলে আগে মিলি খেললেও একাদশে খেলার উদাহরণ নেই বললেই চলে। 

গোলকিপার ছাড়া অন্য পজিশনে চমক নেই। অধিনায়ক আফঈদা খন্দকার রয়েছেন রক্ষণ স্তম্ভে। তার সঙ্গী শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, নবীরন খাতুন ও শিউলি আজিম। মিডফিল্ডে রয়েছেন মারিয়া, উমহেলা মারমা ও মনিকা। ফরোয়ার্ডে ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। হাইলাইন ডিফেন্স রেখে খেলার কথা পিটার বাটলারের দলের। 

এশিয়ান কাপে ভিএআর রয়েছে। যার সঙ্গে ঋতুপর্নারা আজ মঙ্গলবারই পরিচিত হতে যাচ্ছে।  অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের অনেকেই আসতে শুরু করেছেন বাংলাদেশের অভিষেক ম্যাচ দেখার জন্য। 

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার ( গোলকিপার ), আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, উমহেলা মারমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy