প্রথমার্ধে দুই গোল হজম করে মাঠ ছাড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ম্যাচের প্রথমার্ধে ৪০ মিনিট পর্যন্তও শক্তিশালি চীনের বিপক্ষে দারুণ টক্কর দিয়ে খেলেছেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু ৪৪ ও ৪৬

2026-03-03T15:11:51+00:00
2026-03-03T15:11:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ওমেন্স এশিয়ান কাপ
প্রথমার্ধে দুই গোল হজম করে মাঠ ছাড়ল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ৫৫)
ওমেন্স এশিয়ান কাপে চীন ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের দৃশ্য-ইন্টারনেট
X

ওমেন্স এশিয়ান কাপে চীন ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের দৃশ্য-ইন্টারনেট

ম্যাচের প্রথমার্ধে ৪০ মিনিট পর্যন্তও শক্তিশালি চীনের বিপক্ষে দারুণ টক্কর দিয়ে খেলেছেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু ৪৪ ও ৪৬ মিনিটে দুটি গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এ দুটি গোল ছাড়া এশিয়ান কাপে ৯ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে একদম খারাপ খেলেনি বাংলাদেশ দল। ১৪ মিনিটে ঋতুপর্ণার দুরপাল্লার শট থেকে বাংলাদেশ তো আরেকটু হলেই গোল পেয়ে যেত! চীনের গোলকিপারের দৃঢ়তায় তা হয়নি।

ফিফা র‌্যাংকিংয়ে যতই পার্থক্য থাকুন না কেন, চীনের বিপক্ষে শুরু থেকে চোখে চোখ রেখে লড়াই করার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু শেষ কয়েক মিনিটে সব প্রতিরোধ ভেঙে দুই গোল আদায় করে নেয় চীন।আজ মঙ্গলবার তাতে নারী এশিয়ান কাপের প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে গেছেন বাংলাদেশের মেয়েরা।

অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ৯ বারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ শুরুতে দেখে শুনে খেলে আক্রমণ নস্যাৎ করে তারপর ফাঁকে ফাঁকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। চতুর্থ মিনিটেই বক্সের বাইরে থেকে চীনের লিউ জিংয়ের শট দূরের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ১২ মিনিটে বাম দিক থেকে ওয়াং সুয়াংয়ের শট ফিস্ট করে মিলি ফেরানোর পর বল যায় চীনের এক খেলোয়াড়ের পায়ে। তার ফিরতি পাসে ওয়াংয়ের হেড পোস্টের বাইরের দিকে লেগে বেরিয়ে গেলে হতাশ হতে হয় তাদের। এদিন পিটার বাটলার অভিজ্ঞ গোলকিপার রুপনা চাকমার জায়গায় মিলি আক্তারকে রেখে একাদশ নির্ধারন করেছেন।

দুই মিনিট পরই চোখ ধাঁধানো এক গোলের উচ্ছ্বাসে ভাসতে পারতো বাংলাদেশ। প্রায় ৩৫ গজ দূর থেকে ঋতুপর্ণার শট অনেকটা লাফিয়ে টোকা মেরে কোনওমতে ক্রসবারের উপর দিয়ে বের করে দেন চীন গোলকিপার চেন চেন।

ম্যাচের ১৯ মিনিটে ওয়াংয়ের শট আটকাতে গিয়ে কিছুটা তালগোল পাকিয়ে বসেছিলেন মিলি। তবে এ দফায় গড়িয়ে গড়িয়ে পোস্টের দিকে যাওয়া বল ছুটে এসে ক্লিয়ার করেন শিউলি আজিম। এরপরই উরিগুমুলার শট তড়িৎ পা চালিয়ে আটকে বাংলাদেশের ত্রাতা হয়ে যান মিলি। কিছুটা অস্বস্তি বোধ করায় মাঠে শুয়ে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে ফের খেলা শুরু করেন তিনি। এরপরই ২৪ মিনিটে উরিগুমুলার ক্রসে ওয়াং হেডে বল জালে জড়ালে অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে।

কিন্তু দুর্দান্ত সব প্রতিরোধ শেষ দিকে এসে ভেস্তে গেছে। ৪৪ মিনিটে চীন অবশেষে গোলের দেখা পায়। ওয়াংশুয়াং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ডান দিক দিয়ে জাল কাঁপান। যোগ করা সময়ে চীন আবারও এগিয়ে যায়। কর্নার থেকে গোলকিপার মিলি রুখে দেওয়ার পর জ্যাং রুইর বক্সের বাইরে থেকে নেওয়া শট এক ডিফেন্ডারের পা ছুঁয়ে জড়িয়ে যায় জালে।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার ( গোলকিপার ), আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, উমহেলা মারমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy