বিমান খাতের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং

2026-03-03T15:21:27+00:00
2026-03-03T15:28:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিমান খাতের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:২১ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৩:২৮ পিএম  (ভিজিট : ৫৬)
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের  এক সৌজন্য সাক্ষাৎ
X

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের এক সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের  এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশের এভিয়েশন খাতের কারিগরি ও অবকাঠামোগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিমান খাতের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ওয়াশিংটনের সহায়তা কামনা করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় পর্যটন শিল্পের বিকাশেও দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টি উঠে আসে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। 

একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে একে অপরকে সহায়তা করার ব্যাপারে তার দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার আশ্বাস বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা। এর ফলে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিমানবন্দরগুলোর সেবার মান ও নিরাপত্তা ক্যাটাগরি উন্নয়নের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। 
উভয় পক্ষই নিয়মিত আলোচনার মাধ্যমে এই সহযোগিতার ক্ষেত্রগুলোকে অদূর ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট ও কার্যকর করার ব্যাপারে একমত পোষণ করেছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy