বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার এনামুলের অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

২০২৫ মৌসুমের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। সেবার দলটিকে নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। ক্রিকেটারদের পারিশ্রমিক

2026-03-03T22:14:24+00:00
2026-03-03T22:14:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার এনামুলের অভিযোগ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ১০০)
এনামুল হক বিজয়-ফাইল ছবি
X

এনামুল হক বিজয়-ফাইল ছবি

২০২৫ মৌসুমের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। সেবার দলটিকে নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে হোটেল বিল সবখানেই ছিল বিতর্ক। সেই মৌসুমের টাকা এখনও পাননি বলে অভিযোগ করলেন এনামুল।

আজ মঙ্গলবার (৩ মার্চ) মিরপুরে সংবাদ সম্মেলনে এনামুল বললেন, ‘আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি যেটা আমার অধিকার। আমি এতদিন ধরে পারফরম্যান্স করে আসছি এবং সেটা আমি প্রাপ্য। কিন্তু আমি খেলতে পারিনি। আগের বছরের পেমেন্টের ইস্যু ছিল যেটা আমি এখনো পর্যন্ত পাইনি। বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি কিন্তু রেজাল্ট পাইনি।’

‘তাদের বলতে পারি আমার সমাধানটা করেন এতগুলো টাকা পাই। যেহেতু ক্রিকেট খেলেছি আমার পারিশ্রমিকটা আপনারা দেবেন। পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে আপনারা আমাকে বাইরে রেখেছেন। আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এভাবেই চাইব, এ ছাড়া হার্ডলাইনে আর কী যাব?’

সবশেষ ঢাকা লিগের উদহারণ দিয়ে বিজয় বলেন, ‘বিপিএলে প্রশ্ন উঠায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক কম অর্থ নিয়ে খেলছি। কারণ সবাই ভাবে এরকম একটা খেলোয়াড়কে কেন আমরা দলে নিব। তারা অবশ্যই, আমাকে টাকা দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত সেই সম্মান কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই।’

নিজের বিপিএল খেলতে না পারা নিয়ে তামিমের সাথে কথা হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে বিজয় বলেন, ‘তামিম ভাই একজন খেলোয়াড়, বড় ভাই হিসেবে সহায়তা করতে পারে। কিন্তু উনি কোনো প্রাতিষ্ঠানিক অবস্থানে নাই মানে পরিচালক বা মন্ত্রী কিংবা অন্য কোনো পজিশন। যেখানে সে আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু উনি অনুরোধ করতে পারে বড় ভাই হিসেবে। আমাদের টপ ক্লাস সিনিয়র খেলোয়াড় হিসেবে অনুরোধ করতে পারে। সেই হিসেবে কথা হতে পারে, কী করলে ভালো হয়। সেই কথোপকথন হতে পারে। কিন্তু উনি আসলে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy