প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:৩৮ এএম (ভিজিট : ২১৫)

X
সংগৃহীত ছবি
গাড়ির উপর যাকাত দেওয়া ফরজ নয়। কারণ এগুলো “যাকাতযোগ্য সম্পদ” নয়। হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেন, যেসব আসবাবপত্র শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে কেনা হয়, সেগুলোর উপরই যাকাত ফরজ হয়। অন্য ব্যবহার্য আসবাবপত্র বা ব্যক্তিগত মালপত্রে যাকাত দেওয়া প্রয়োজন হয় না।
তবে কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে-
যদি গাড়ি বা বাইক ভাড়া দেওয়া হয়, তাহলে ভাড়া থেকে প্রাপ্ত অর্থ যাকাতযোগ্য।
যদি গাড়ি বিক্রির উদ্দেশ্যে কেনা হয়, তখন তার ওপর যাকাত আদায় করতে হবে।
হাদিসের আলোকে:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘ব্যক্তিগত গোলাম এবং ঘোড়ার উপর যাকাত নেই।’
- [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০২৩৩]
এফাতওয়া হিন্দিয়া ও খুলাসাতুল ফাতাওয়ায়ও এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি বা বাইক যাকাতযোগ্য নয়, তবে ব্যবসা বা আয়ের জন্য ব্যবহৃত হলে তার যাকাত দিতে হবে।
والله أعلم بالصواب (আল্লাহই সঠিক নির্দেশ জানেন)।