রবিনের ভোটের ফল চ্যালেঞ্জের আবেদন শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

2026-03-08T12:59:45+00:00
2026-03-08T13:13:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রবিনের ভোটের ফল চ্যালেঞ্জের আবেদন শুনানির জন্য গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৫৯ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১:১৩ পিএম  (ভিজিট : ৫৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আসনের ব্যালট ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ রোববার (৮ মার্চ) এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ১৫-এর অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, এই বেঞ্চের এখতিয়ারে রয়েছে ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy