বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীকে

2026-03-09T18:56:22+00:00
2026-03-09T18:56:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৬২১)
বৈষম্যবিরোধী ৭ নেতা গ্রেফতার
X

বৈষম্যবিরোধী ৭ নেতা গ্রেফতার

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (৯ মার্চ) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। অপরজনের নাম এখ‌নো জানা যায়নি।

জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারিপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। সম্প্রতি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ঝিনাইদহ গো‌য়েন্দা পুলিশের (ডিবি) আ‌ফিসার ইনচার্জ সা‌ব্বিরুল আলম বলেন, ‘বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের ৭ নেতাকর্মী‌কে গা‌ড়ি পোড়া‌নো ও পে‌ট্রোল পাম্প ভাংচু‌রের মামলায় আট‌কের বিষয়‌টি আমি শুনেছি’।

উল্লেখ্য, গত শনিবার রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাক-বিতন্ডার জের ধরে পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোলনের ঝিনাইদহ সদর উপ‌জেলা ক‌মি‌টির মূখ্য সংগঠক ফারদিন আহমেদ নিরব নিহত হন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy