মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক

রাজনীতি

রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন,

2026-03-10T12:34:42+00:00
2026-03-10T12:34:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।   

হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়।

এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনই মুরগি ব্যবসায়ী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy