মধ্যপ্রাচ্যের যুদ্ধে আইসিসির সভা বাতিল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব ক্রীড়াঙ্গনে দিনকে দিন বেড়েই চলেছে। যুদ্ধাবস্থায় এবার বাতিল হয়েছে চলতি মাসের আইসিসির বোর্ড

2026-03-10T20:30:15+00:00
2026-03-10T20:30:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মধ্যপ্রাচ্যের যুদ্ধে আইসিসির সভা বাতিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ৩৬)
এবারই প্রথম কাতারে হওয়ার কথা ছিল আইসিসির বোর্ড সভা।
X

এবারই প্রথম কাতারে হওয়ার কথা ছিল আইসিসির বোর্ড সভা।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব ক্রীড়াঙ্গনে দিনকে দিন বেড়েই চলেছে। যুদ্ধাবস্থায় এবার বাতিল হয়েছে চলতি মাসের আইসিসির বোর্ড ও বিভিন্ন কমিটির আসন্ন সভা।

তবে নির্দিষ্ট কিছু বৈঠক, বিশেষ করে অর্থ সংক্রান্ত কমিটির আলোচনাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভার্চুয়ালি হবে বলে জানতে পেরেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। এপ্রিল মাসে সভাগুলো সশরীরে হওয়ার সম্ভাবনা এখনও আছে। তবে সেটা নির্ভর করছে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ওপর।

প্রথমবারের মতো কাতারের দোহায় আগামী ২৫ থেকে ২৭ মার্চ বৈঠকগুলো হওয়ার কথা ছিল। যেখানে আইসিসি বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, এবারের সভার তিনটি প্রধান আলোচ্য বিষয় ছিল- বিশ্বব্যাপী সম্প্রচার সত্ত্ব (২০২৭ সালে শেষ হবে জিওস্টারের সঙ্গে আইসিসির চুক্তি), পরবর্তী ভবিষ্যৎ সফরসূচি নিয়ে প্রাথমিক আলোচনা এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসের যোগ্যতা অর্জন প্রক্রিয়া।

গত ২৮ ফেব্রয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে বিমান হামলা শুরু করে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাটিতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এতে বিমান যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

চলমান সংকটময় পরিস্থিতির প্রভাব পড়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কার সাদা বলের সিরিজেও। সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার শুরু হওয়ার কথা ছিল সিরিজটি; কিন্তু অনির্দিষ্টকালের জন্য সেটা স্থগিত করা হয়েছে।

একই কারণে গত সপ্তাহে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লিগ-টু এর ছয়টি ম্যাচ স্থগিত করা হয়। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক নেপাল, আরব আমিরাত ও ওমানের।

বিমান যোগাযোগ ব্যাহত হওয়ায় পরিকল্পনা মতো ভারত ছাড়তে পারেনি টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কয়েকটি দল। চার্টার ফ্লাইটে মঙ্গলবার ভোরে ভারত ছাড়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের। কিন্তু ভারতীয় গণমাধ্যমের খবর, সেই ফ্লাইটও বাতিল হয়ে গেছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy