জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিমখানায় দোয়া

2026-03-10T20:55:17+00:00
2026-03-10T20:55:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৬৫)
ছাত্রদলের ইফতার
X

ছাত্রদলের ইফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১০ মার্চ) শ্যামলী মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসার শতাধিক ছাত্রদের নিয়ে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান প্রমুখ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy