ঢাবি-জবিতে ছাত্রদলের কমিটি দিতে তোড়জোড় বিএনপির

নজরুল ইসলাম

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হলেও কেন্দ্রীয় কমিটি গঠনের আগেই ছাত্রদলের গুরুত্বপূর্ণ বেশ

2026-03-11T19:27:06+00:00
2026-03-11T19:27:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি-জবিতে ছাত্রদলের কমিটি দিতে তোড়জোড় বিএনপির
নজরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ১২৯)
ছাত্রদলের কমিটি দিতে তোড়জোড় বিএনপির
X

ছাত্রদলের কমিটি দিতে তোড়জোড় বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হলেও কেন্দ্রীয় কমিটি গঠনের আগেই ছাত্রদলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইউনিটে নতুন কমিটি দিতে তোড়জোড় চলছে বিএনপিতে।

দলীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর এসব ইউনিটে নতুন করে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে হাইকমান্ডে আলোচনা শুরু হয়। এরইমধ্যে জাতীয় নির্বাচন হওয়ায় সে আলোচনা কিছুটা থেমে যায়। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের পর পরই এসব ইউনিটে ছাত্রদলের কমিটির গুছিয়ে রাখা কাজ সমাপ্ত করার তোড়জোড় চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপদেষ্টারা দলের সাংগঠনিক শক্তি বাড়াতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু করার পরামর্শ দেন। এরপর থেকে বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের মতো ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং অন্যতম প্রধান ইউনিট— ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব আসার গুঞ্জন নেতাকর্মীদের মাঝে জোরালো হয়েছে।

এর বাইরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাও আসতে পারে।

২০২৪ সালের ১ মার্চ কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল; যাতে সভাপতি হন গণেশ চন্দ্র রায়, আর সাধারণ সম্পাদক হন নাহিদুজ্জামান শিপন। একই বছর ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান হিমেল-কে আহ্বায়ক ও সামসুল আরেফিন-কে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এরই মধ্যে ওই কমিটির অধিনে ফের নতুন কমিটি গঠনের আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। তারা, দ্রুত কেন্দ্রীয় নতুন কমিটির পর শাখা ছাত্রদলের কমিটি চায়। তাদের দাবি, একই সিন্ডিকেটের অধিনে ফের কমিটি হলে তাদের নিজেদের লোকই বসাবে। এক্ষেত্রে অনেক ত্যাগী নেতারা বঞ্চিত হতে পারে।

জবি শাখা ছাত্রদলের নাম প্রকাশের অনিচ্ছুক এক নেতা বলেন, ছাত্রদলের একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অবশ্যই যোগ্য লোককেই বাছাই করবেন। ছাত্রদলের কমিটির বিষয়ে শুনেছি তারেক রহমান যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেবো। আমরা সিন্ডিকেট মুক্ত ছাত্রদল চাই।

দলীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্টদের মতামত এবং কেন্দ্রীয় সিদ্ধান্তে দলের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি সম্মতি দিলেই খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলোর কমিটি প্রকাশ হবে।

‘বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে স্বকীয় রাখতে রানিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, দলের প্রতি অবদান ও দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা সবদিক বিবেচনা করেই কমিটি দেওয়ার প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে। ইদের আগেও নতুন কমিটি আসার উল্লেখযোগ্য সম্ভবনা রয়েছে বলেও জানা যায়।’

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পুরনো কমিটি থাকায় সংগঠনে গতি আনতে দলীয় হাইকমান্ডের নির্দেশে কাজ করে যাচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্টরা। 

তিনি বলেন, এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও সংসদ নির্বাচন হওয়ায় নতুন করে বিশ্ববিদ্যালয়গুলোতে আর কমিটি দেওয়ার সুযোগ হয়নি। ছাত্রদের প্রতিনিধিত্ব করতে আগামীতে নতুন নেতৃত্বকে ঢেলে সাজানোর লক্ষ্যে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুতই তা বাস্তবায়ন হবে। 

তিনি আরো বলেন, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ঢেলে সাজানোর কাজ অনেকটাই শেষ। সংসদ নির্বাচনের জন্য কিছুটা দেরি হলেও এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy