বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কারের অর্থ মাঠ কর্মীদের দিলেন শরিফুল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর বেশ কিছুদিন কেটে গেছে। এবারের আসরে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছিল

2026-03-12T20:18:17+00:00
2026-03-12T20:18:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কারের অর্থ মাঠ কর্মীদের দিলেন শরিফুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৪৯)
পেসার শরিফুল ইসলাম-ফাইল ছবি
X

পেসার শরিফুল ইসলাম-ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর বেশ কিছুদিন কেটে গেছে। এবারের আসরে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে দল চ্যাম্পিয়ন না হলেও নিজের পারফরম্যান্সে পুরো টুর্নামেন্টে আলাদা করে নজর কেড়েছিলেন পেসার শরিফুল ইসলাম।

পুরো আসরে দুর্দান্ত বোলিং করে ২৬ উইকেট শিকার করেন শরিফুল। আর সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিপিএলের ইতিহাসে প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এই সম্মান জিতে অনন্য নজিরও গড়েন এই বাঁহাতি পেসার।

টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কারও পেয়েছিলেন শরিফুল। তবে সেই সময় তিনি নগদ অর্থ হাতে পাননি। কয়েকদিন আগে অর্থ হাতে পাওয়ার পরই দারুণ মানবিক উদ্যোগ নেন জাতীয় দলের এই পেসার।

জানা গেছে, পুরো ১০ লাখ টাকার অর্থই তিনি দিয়ে দিয়েছেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠ কর্মীদের। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দলে আছেন শরিফুল ইসলাম।


যদিও বুধবার অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। সেই ম্যাচে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করেন তরুণ পেসার নাহিদ রানা। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy