দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানের আবরার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দ্য হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে যেতে পারে,

2026-03-13T20:18:38+00:00
2026-03-13T20:18:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানের আবরার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৫০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

দ্য হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে যেতে পারে, এমন গুঞ্জনের মধ্যেই তাকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে ভিড়িয়েছে সানরাইজার্স লিডস।

ফেব্রুয়ারিতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাদার্ন ব্রেভ ও সানরাইজার্স লিডসের মতো কিছু ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারদের বিবেচনায় নাও নিতে পারে। তবে সেই প্রতিবেদন প্রকাশের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং আটটি ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে জানায়, কোনো খেলোয়াড়কে জাতীয়তার ভিত্তিতে বাদ দেওয়া যাবে না।
এরপরই নিলামে আবরারকে দলে নেয় সানরাইজার্স লিডস। ২৭ বছর বয়সি এই লেগ স্পিনারের জন্য নিলাম শুরু হয় ১ লাখ ৩০ হাজার পাউন্ড থেকে। পরে ট্রেন্ট রকেটসের আগ্রহকে পেছনে ফেলে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে দলে ভেড়ায় লিডস।

২০২৪ সালে আন্তর্জাতিক অভিষেকের পর পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আবরার। এই সময়ে তার ঝুলিতে রয়েছে ৫২ উইকেট, ইকোনমি রেট ৬.৬৭।

ট্রেন্ট রকেটস অবশ্য পাকিস্তানের আরেক ক্রিকেটার উসমান তারিককে নেওয়ার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত তাকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। তবে সব পাকিস্তানি ক্রিকেটারের ভাগ্য ভালো হয়নি।

পেসার শাহীন শাহ আফ্রিদি নিলামের আগেই নাম প্রত্যাহার করে নেন। অন্যদিকে শাদাব খান ও হারিস রউফ কোনো দল পাননি। রউফকে তার ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

নিলামের প্রথম অংশে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জেমস কোলস। সাসেক্সের হয়ে খেলা ২১ বছর বয়সী এই ক্রিকেটারকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নেয় লন্ডন স্পিরিট।

অন্যদিকে ওয়েলশ ফায়ার দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট ও জর্ডান কক্সকে।

১০০ বলের ফরম্যাটে খেলা বিশ্বের একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ শুরু হবে আগামী ২১ জুলাই এবং চলবে ১৬ আগস্ট পর্যন্ত। গত বছর এই লিগে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, যেখানে চারটি ফ্র্যাঞ্চাইজি আইপিএল মালিকদের কাছে বিক্রি হয়েছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy