প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:০৯ পিএম (ভিজিট : ১১৪)

X
প্রতীকী ছবি
ধরুন, আপনার খুব মন খারাপ। এই অবস্থায় কেউ যদি এসে বলে, “আরে ভাই, মন খারাপ কেন? একটু হাসো তো!” নিশ্চয়ই খুব রাগ লাগবে, তাই না? মন খারাপের সময় কি আর জোর করে হাসা যায়!
কিন্তু মজার ব্যাপার হলো, ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা বলছেন, এমন সময় মুখে হালকা হাসির ভানই মস্তিষ্ককে বোকা বানাতে পারে!
যখন আপনি কষ্ট করে হলেও ঠোঁট দুটো বাঁকিয়ে হাসার ভান করবেন, মস্তিষ্ক ভাববে, “আরে, ও মানুষটা আসলেই খুশি!” এরপর আপনার মস্তিষ্ক ‘ডোপামিন’ এবং ‘এন্ডোরফিন’ মনের ফিল-গুড হরমোন নিঃসরণ শুরু করে। ফলে স্ট্রেস হরমোন প্রায় ২০ শতাংশ কমে যায়।
মনোবিজ্ঞানের ভাষায় এটি বলা হয় “Facial Feedback Hypothesis”। সহজ কথায়, আমাদের মুখের অভিব্যক্তি আমাদের ভেতরের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যেমন মন ভালো থাকলে হাসি, ঠিক তেমনিভাবে হাসলেও মন ভালো হয়ে যায়।
আজকের ব্যস্ত জীবন, স্ট্রেস আর মানসিক চাপ যেন নিত্যসঙ্গী। তবে মুখে ছোট্ট একটি মুচকি হাসি আপনার পুরো দিনের মনোজগৎ বদলে দিতে পারে।