যদি কেউ বাড়তি ভাড়া নেয় সরাসরি জানাবেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদে বাস কাউন্টার থেকে যদি কেউ বাড়তি ভাড়া নেয় তবে সরাসরি জানাবেন

2026-03-17T13:20:55+00:00
2026-03-17T13:20:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যদি কেউ বাড়তি ভাড়া নেয় সরাসরি জানাবেন: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ৮৯)
আইজিপি আলী হোসেন ফকির
X

আইজিপি আলী হোসেন ফকির

আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদে বাস কাউন্টার থেকে যদি কেউ বাড়তি ভাড়া নেয় তবে সরাসরি জানাবেন ডিএমপি ব্যবস্থা নিবে।  

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

আলী হোসেন ফকির বলেন, ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

তাদের নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।

আমরা এ বছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলাতে প্রচুর পরিমাণে ট্রাফিক জানজট লেগেই থাকে। সারা বছর এগুলা নিরসন করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী লোকজনকে নিয়ে যাতে কোন যানজট না হয় সে বিষয়ে কাজ করছি।

আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের যারা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ড্রাইভার-হেলপার- উনারা অল্প শিক্ষিত। তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না। ট্রাফিক আইনটা মেনে চলে না। সড়কের মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে গাড়িগুলো যানজট লাগছে। একটু কমন সেন্সটা যদি তারা এপ্লাই করি তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।

বাসটার্মিনাল ঘিরে এতো নিরাপত্তা ব্যবস্থা। কোন দরনের থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছেন কেনো? এটা পজেটিভ চিন্তা করেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত। টার্মিনাল কেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য আমি এবার বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি এই ঈদযাত্রা সুষ্ঠ ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোন অন্যায়ের সঙ্গে কোন কম্প্রোমাইজ নেই।

‎রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো।

টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানবো না। প্রচলিত আইন জানা এটাও আমাদের দায়িত্ব।

বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy