মেহেদির রং গাঢ় করার উপায়

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাই করা যায় না। হাতের রঙিন কারুকাজ ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ। তাই

2026-03-17T15:33:36+00:00
2026-03-17T15:33:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেদির রং গাঢ় করার উপায়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১৮০)
X

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাই করা যায় না। হাতের রঙিন কারুকাজ ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ। তাই মেহেদির রঙিন এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে জেনে নিন এর রং টুকটুকে লাল করার সহজ টিপস।

বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে বাড়ির তৈরি মেহেদি হাতে লাগাতে চান না। কারণ এ মেহেদি থেকে ঠিকঠাক রং পাওয়া যায় না, যা টিউবের মেহেদি থেকে সম্ভব।

তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, বাজারের টিউব মেহেদি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এতে কেমিক্যাল ব্যবহার করা হয়। চিকিৎসকরা বলছেন, যেসব মেহেদি কালো রঙের হয়ে থাকে তা সবুজ মেহেদি থেকে বেশি ক্ষতিকর। তাই ত্বকের সুরক্ষায় মেহেদি বাড়িতেই তৈরি করা নিরাপদ।

বাড়িতে মেহেদি তৈরি করতে প্রথমে তা শিলপাটায় বেটে নিন। এরপর মেহেদির পেস্টে মিশিয়ে নিন পান খাওয়ার খর। চায়ের পাতা, লবঙ্গ দিয়ে পেস্ট তৈরি তাতে মেশান। এরপর কফি গুড়াও মিশিয়ে নিন। এই পেস্ট এখন ১৫ মিনিট রেস্টে রেখে দিন। তারপর হাতে লাগাতে শুরু করুন। 

তবে মনে রাখবেন, মেহেদি হাতে লাগানোর আগে হাতকে বিশেষভাবে উপযোগী করে নিতে হবে। এর জন্য একটি পাত্রে লেবুর রস ও চিনি মিশিয়ে একটি গাঢ় মিশ্রণ তৈরি করুন। তা দিয়ে হাত ধোয়ার পরই মেহেদি লাগাতে শুরু করুন।

চেষ্টা করুন, মেহেদির ডিজাইন একটু মোটা করে দিতে। হাতে মেহেদি লাগানোর পর অন্তত ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকুন। এর জন্য হাতে মেহেদি দেয়ার উপযুক্ত সময় হলো রাত।

হাতে মেহেদি শুকিয়ে গেলে হাত থেকে শুকানো মেহেদি পানি দিয়ে তুলতে যাবেন না। তা এমনিতেই শুকিয়ে হাত থেকে ঝরে যাবে। মেহেদির রং আরও দীর্ঘস্থায়ী করতে হাতে এ পর্যায়ে মেখে নিতে পারেন সরিষা তেল। এতে করে মেহেদির রং আরও গাঢ় হওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে হবে দীর্ঘস্থায়ীও।





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy