ঈদের দিনে জর্দা সেমাই তৈরির সহজ রেসিপি

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ঈদ বা উৎসবের দিনে অতিথি আপ্যায়ন করতে সেমাই একটি জনপ্রিয় মিষ্টান্ন।সেমাই ছাড়া যেন আমাদের চলেই না।ঝটপট রান্না করা

2026-03-17T15:40:12+00:00
2026-03-17T15:40:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের দিনে জর্দা সেমাই তৈরির সহজ রেসিপি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৯৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদ বা উৎসবের দিনে অতিথি আপ্যায়ন করতে সেমাই একটি জনপ্রিয় মিষ্টান্ন। সেমাই ছাড়া যেন আমাদের চলেই না।  ঝটপট রান্না করা যায় আর খেতেও সুস্বাদু বলে সেমাই ভালোবাসেন অনেকেই। সাধারণত দুধ দিয়ে রান্না করা হলেও, সেমাই তৈরি করা যায় বিভিন্নভাবে। এর মধ্যে জর্দা সেমাই একটি বিশেষ রেসিপি, যা সহজে রান্না করা যায় এবং সুস্বাদু হয়। আজ চলুন জেনে নেওয়া যাক জর্দা সেমাই তৈরির রেসিপি। 

উপকরণ: 
লাচ্ছা বা চিকন সেমাই (২০০ গ্রাম), চিনি (১ কাপ), ঘি (৩ টেবিল চামচ), ফুড কালার (ইচ্ছেমতো), এলাচ ও দারুচিনি (২-৩টি), বাদাম কুচি ও গুঁড়ো দুধ। 

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কড়াইয়ে ঘি গরম করে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন।
২. সেমাই দিয়ে হালকা সোনালী রঙ হওয়া পর্যন্ত ভাজুন।
৩. চিনি ও সামান্য পানি (সেমাইয়ের পরিমাপ অনুযায়ী) মিশিয়ে শিরা তৈরি করুন।
৪. ভাজা সেমাই শিরার মধ্যে দিয়ে মেশান এবং ফুড কালার দিন।
৫. ঢাকনা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন।
৬. নামানোর আগে ঘি এবং বাদাম কুচি ছিটিয়ে নিন। 

যেভাবে তৈরি করবেন:
ঝরঝরে ও ঝুড়ঝুড়ে জর্দা সেমাই তৈরি করতে সেমাইগুলো হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিন। প্যানে ঘি গরম করে তাতে সেমাইগুলো অল্প আঁচে হালকা ভেজে নিন। তাতে যোগ করুন নারিকেল, দারুচিনি, তেজপাতা, এলাচ, লবণ ও চিনি। আরও কিছুক্ষণ ভেজে নিন। এরপর তাতে যোগ করুন শুকনো ফলগুলো। আরেকটু ভাজা হলে অল্প অল্প করে পানি যোগ করতে থাকুন। এ অবস্থায় চুলার আঁচ কিছুটা বাড়িয়ে নেবেন। প্রয়োজনমতো পানি যোগ করতে থাকুন। সেদ্ধ হয়ে ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন। এই সেমাই গরম বা ঠান্ডা দুই অবস্থায়ই পরিবেশন করতে পারেন।





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy