আসাদুজ্জামান আসলামের মায়ের মৃত্যেতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের মা রাহিমা বেগমের মৃত্যুতে শোক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

2026-03-17T22:37:04+00:00
2026-03-17T22:37:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আসাদুজ্জামান আসলামের মায়ের মৃত্যেতে মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৩৭ পিএম   (ভিজিট : ২৩৫)
আসাদুজ্জামান আসলাম
X

আসাদুজ্জামান আসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের মা রাহিমা বেগমের মৃত্যুতে শোক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ (মঙ্গলবার) বেলা ১২:১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাহিমা বেগম নিজ গৃহে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। রাহিমা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুমা রাহিমা বেগম একজন ধর্মপ্রাণ ও পরোপকারী মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার মৃত্যুতে তার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও সমব্যাথী। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমা রাহিমা বেগমকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে প্রিয়মান পরিবারের সদস্যদেরকে এই বিশাল শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy