আ. লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করেছে

2026-03-18T20:48:50+00:00
2026-03-18T20:48:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ. লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৩৬০)
নিষেধাজ্ঞা প্রত্যাহার স্লোগান দেয় নেতাকর্মীরা
X

নিষেধাজ্ঞা প্রত্যাহার স্লোগান দেয় নেতাকর্মীরা

শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৮ মার্চ) নগরীর লোয়ার যশোর রোডের শঙ্ক মার্কেট এলাকায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে দুটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। 

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার বিরুদ্ধেও স্লোগান দেন এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। একইভাবে দলীয় ও জাতীয় সকল কর্মসূচি পালনের অঙ্গীকারও করেন তারা। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১২-১৩ জন ছাত্রলীগ কর্মী দলীয় কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর জন্মদিন ঘিরে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা দলীয় কার্যালয়ের ছাদ থেকে বঙ্গবন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানিয়ে দেন। পরে তারা এলাকা ত্যাগ করেন। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন ব্যক্তি শঙ্ক মার্কেট এলাকার কার্যালয়ের উপরে ব্যানার টানিয়ে স্লোগান দেয়। পরে সেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy