
X
ফাইল ছবি
সারা মাস রোজা রাখার পর, ঈদের দিন সুযোগ পেয়ে একবারে অনেক খাবার খেয়ে ফেলেন অনেকেই। যেহেতু দীর্ঘদিন রোজা রাখা হয়েছে, শরীর রোজাতেই অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে, হঠাৎ বেশি খাবার খাওয়ার জন্য শরীর প্রস্তুত না থাকায় অস্বস্তি অনুভব করতে পারেন অনেকেই।
আসুন দেখি, ঈদের দিন অতিরিক্ত খাওয়া হয়ে গেলে কি করা উচিত, কীভাবে দ্রুত হজম স্বাভাবিক করা যায়-
হাঁটাহাঁটি করুন
খাবারের পর সরাসরি বসে থাকা বা ঘুমানো হজমের জন্য ক্ষতিকর। খাবারের পর ১০ - ২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এটি হজম প্রক্রিয়াকে সাহায্য করে, খাবার দ্রুত পাকস্থলীতে পৌঁছায় এবং গ্যাস বা অস্বস্তি কমায়।
পানি পান করুন
মিষ্টি বা তেলের খাবার বেশি খাওয়া হলে শরীর ডিহাইড্রেটেড হতে পারে। পানি বা লেবুর জল হজমকে সহজ করে এবং বিষক্রিয়াকে কমায়। তবে একবারে অনেক পানি খাওয়া না করে ছোট ছোট চুমুক নিন।
সহজপাচ্য খাবার খান
* দই বা চাটনি: প্রোবায়োটিক দই হজমে সাহায্য করে।
* ফলমূল: আপেল, পেয়ারা বা তরমুজের মতো জলযুক্ত ফল খাবার হজম সহজ করে।
* হালকা সবজি: স্যুপ বা হালকা সবজি হজমের জন্য ভালো।
ঘরোয়া কিছু উপায়
* জিরা বা ধনেপাতা চা: গ্যাস বা ফোলাভাব কমায়।
* আদা চা বা হালকা আদা পানি: হজমে সাহায্য করে এবং বমি ভাব কমায়।
পরের বেলার খাবার বাছাইয়ে সতর্ক হন
দিনে যদি অতিরিক্ত খাওয়া হয়ে যায়, তাহলে রাতে হালকা খাবার গ্রহণ করুন। খুব ভারী খাবার এড়িয়ে চলুন।
যেমন- টক দই, ওটস, স্যুপ, হালকা সবজি, কম তেল, কম মিষ্টি জাতীয় খাবার মেন্যুতে রাখুন।